২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২০ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২৯ রবিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে ১২ দিন পর করোনাশূন্য

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ । ১১:০২ সকাল

দীর্ঘ ১২ দিন পর আবারও চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের ঘরে নেমেছে । একইসঙ্গে পার হয়েছে মৃত্যুশূন্য একদিন। এর আগে গত ২২ নভেম্বর করোনাশূন্য ছিল চট্টগ্রাম।

৪ ডিসেম্বর, শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে ১ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১০০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয় এবং ১১ জুলাই প্রথম মৃত্যু হয় চট্টগ্রামে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন