রাউজান গর্জনিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী)মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ) বলেছেন একসময় নাস্তিক্যবাদীরা মাদ্রাসা শিক্ষাকে হেয় প্রতিপন্ন করে সমালোচনা করতো।আর বর্তমানে তার উল্টো চিত্র।
যেমন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হতে এখন প্রতিযোগিতা চলছে।তিনি বলেন গত কয়েকদিন আগে দৈনিক ইনকিলাবে দেখলাম একটি পরিক্ষায় সারাদেশের ফাস্ট হয়েছে এক মাদ্রাসা ছাত্র।
তিনি বলেন মাদ্রাসা ছাত্ররা এখন আর পিঁছিয়ে নেই।প্রতিটি ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থিরা সফলতা অর্জন করছে।সরকার মাদ্রাসা শিক্ষা সহ শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছেন।
একসময় শুধু গরিব ছেলেদের মাদ্রাসায় ভর্তি করতো এমন সমালোচনা করতো অনেকেই।এখন সেই সব সমালোচকদের মুখে চুন কালি পড়েছে।বর্তমানে বড় বড় শিল্পপতি বিত্তবানরা মাদ্রাসা শিক্ষায় ঝুঁকেছেন।কেননা মাদ্রাসা শিক্ষায় যেমন রয়েছে সফলতা অর্জন,তেমনি ইহকাল ও পরকালে শান্তি।তিনি হাতজোড় করে বলেন আপনারা যারা অভিভাবক আছেন আল্লাহর ওয়াস্তে বলছি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দ্বীনি ইলম অর্জন সহ নানাবিদ জ্ঞান অর্জনের জন্য এগিয়ে আসুন।
তিনি( শনিবার) রাতে গর্জনিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী)মাদ্রাসার প্রতিষ্টাতা পীরে কামেল হযরত শাহসূফি সৈয়দ আবদুল গফুর মাষ্টার শাহ (রহঃ)৩৮তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে বিশাল নূরানী মাহফিলে সভাপতির বক্তব্য রাখছিলেন।এতে তকরির করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক আলহাজ্জ আল্লামা আবুল আসাদমুহাম্মদ যোবায়ের রেযভী,উপাধক্ষ আল্লামা সাইদুল আলম খাকী,অধ্যক্ষ আল্লামা জাহাঙ্গীর আলম রেযভী,আল্লামা রাশেদুল আলম কাদেরী,আলহাজ্জ সৈয়দ মুহাম্মদ শহিদুল্লাহ,শাহাজাদা এস এম কমর উদ্দিন,শাহাজাদা এস এম নাসির উদ্দিন,রাজনীতিবিদ এস এম বাবর,সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মোমেন চৌধুরী,আলহাজ্জ মাহবুবুল আলম,অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,প্রবাসী আলহাজ্জ মাওলানা ওসমান তালুকদার,জাহাঙ্গীর আলম সিকদার,আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন,অধ্যাপক মুহাম্মদ নুরুল হুদা,মুহাম্মদ মনসুর,সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান,মুহাম্মদ করিম উদ্দিন,সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা প্রমুখ।পরে মিলাদ পরিবেশন করেন শায়ের মাওলানা আবদুল মাবুদ।মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ । ১২:২০ দুপুর