২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চকরিয়ায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ । ১১:২৭ সকাল

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

৬ ডিসেম্বর সোমবার ভোররাতে চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, “সোমবার ভোররাতে পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আমাদের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুইজনকে জীবিত আটক করতে সক্ষম হয়। পরবর্তী তল্লাশীতে আরও দুইজনকে পড়ে থাকতে দেখা যায় তাদের চকরিয়া হাসপাতালে নেয়া চিকিৎসক মৃত ঘোষণা করে।”

তিনি আরও জানান, ঘটনাস্থল তল্লাশী করে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ৪ রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন