বিএনপি নেত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটি রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৬ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলরের সঙ্গে মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপকৌশলের আশ্রয় নিচ্ছে, একই সঙ্গে সরকারের বিরুদ্ধে বিএনপি মিথ্যাচার করছে।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তার চিকিৎসার নামে জনগণকে জিম্মি করা যাবে না। শুক্রবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ । ১:৩০ দুপুর