২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

দেশে করোনা শনাক্ত অনেক বাড়ল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ । ৮:০১ রাত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার পাঁচ জনে।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ২৩৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন।

এর আগে রোববার (৫ ডিসেম্বর) করোনায় ছয়জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১৯৭ জনের দেহে।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ৮ জন।
অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ২২ হাজার ৪২১ জন।
এর আগে রোববার (৫ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন ৫ হাজার ৬৫০ জন। শনাক্ত হয়েছিলেন ৫ লাখ ২৫ হাজার ৫৮৩ জন।
তার আগে শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন ৭ হাজার ৩২৭ জন। শনাক্ত হয়েছিলেন ৬ লাখ ৮৮ হাজার ১১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ৯৪১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৭০ হাজার ৫৪৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৬১৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ৮৫৬ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৮ হাজার ৭৬৩ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৪০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৩ হাজার ৩২৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৬৭৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৮৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৬০৫ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন লাখ এক হাজার ৬১৩ জন। মারা গেছেন ২ লাখ ৮১ হাজার ২৭৮ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং আর্জেন্টিনা দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন