২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৩ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিন আক্রান্ত ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ । ১১:৩৩ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৫২ শতাংশ।

৭ ডিসেম্বর, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় করোনা ৯ জনের শনাক্ত হয়। ততমধ্যে নগরীর ৮ জন আর বাকি একজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৪৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১২১ জন। বাকি ২৮ হাজার ৩১৭ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন