২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৩ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে ড্রেনে পড়ে এবার পথশিশু নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ । ৫:২৩ সন্ধ্যা

চট্টগ্রামের ষোলশহর এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে ওই শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, আজ বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু তাকে এখনও খোঁজে পাওয়া যায়নি। আমাদের একটি ডুবুরি দলও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে।

স্থানীয় এক সংবাদকর্মী জানান, গতকাল বিকাল ৪টায় রাকিব ও কামাল নামের দুই শিশু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যায়। রাকিব উঠে আসতে পারলেও কামাল উঠতে পারেনি। পরে নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এ রকম কোনো ঘটনা আমরা শুনিনি। এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। তবে খোঁজ নেওয়া হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন