২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৩ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

দেশে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ । ৬:৫৬ সন্ধ্যা

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০ জনে। দেশে নতুন করে ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩০৮ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ২০ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৮৬৮টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৪৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী চারজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে চারজন সরকারি ও একজন বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত পুরুষ মারা গেছে ১৭ হাজার ৯২০ জন আর নারী মারা গেছে ১০ হাজার ৯০ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন