২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ । ১১:৩৬ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ জন।

৮ ডিসেম্বর, বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূণ্য দশমিক ১৭ শতাংশ। আবার শনাক্তদের সবাই নগরের বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় শেভরন হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এতে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৪৪১ জনে এবং মৃতের সংখ্যা আগের মতো এক হাজার ৩৩১ জনে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন