২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

ছিনতাইকারীর কবলে সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ’ ৩ লক্ষ টাকায় মুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ । ৫:৫৩ সন্ধ্যা

সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে পড়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ (গোপনীয় সহকারী) তেজেন্দ্র কুমার দেবনাথ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। সরকারী কর্মচারী তেজেন্দ্র কুমার দেবনাথ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে ফেনী নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোটি সীতাকুণ্ড ছেড়ে যাওয়ার পরপরই ভেতরে থাকা যাত্রীবেশি ৬-৭ জন অপহরণকারী তার গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরে।

এরপর তারা তার নাম পরিচয় জানতে চান এবং তিনি ইউএনও কার্যালয়ে চাকরি করেন জানতে পারার পর তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এত টাকা দিতে অপরাগ বলে জানালে তাকে হত্যা করা হবে বলে ভয় দেখান ছিনতাইকারীরা। এক পর্যায়ে তিন লাখ টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে তার ওপর অত্যাচার শুরু করে তারা। এতে বাধ্য হয়ে তেজেন্দ্র দেবনাথ তার স্ত্রীকে ফোন করেন এবং তিন লাখ টাকা ব্যবস্থা করতে অনুরোধ করেন। এর তার স্ত্রী তিনটি বিকাশ নাম্বারের মাধ্যমে তিন লাখ পাঠালে অপহরণকারীরা তাকে গাড়িতে রেখেই বাইরে থাকা তাদের চক্রের অন্য সদস্যদের ফোন করে টাকাগুলো তুলে নেওয়া নিশ্চিত করার পর আরো কিছুক্ষণ তাকে মাইক্রোতে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত ১০টার দিকে ফেনীর লালপোল এলাকায় নিয়ে যায়। সেখানে তার চোখে মরিচের গুঁড়া দিয়ে তাকে মহাসড়কের পাশে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। পরে বহুকষ্টে তিনি কোনরকমে নিজ বাড়িতে ফেরেন। এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, তেজেন্দ্র বাবু আমাকে ঘটনাটি জানিয়েছেন। তিনি সুস্থ হয়ে আসলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন