২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে আগুনে পুড়েছে কালাম কলোনী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ । ৯:২১ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরায় আগুনে পুড়ে গেছে কালাম কলোনীর ২২ বসতঘর। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মধ্যম শাকপুরার আবুল কালামের কলোনীতে আগুন লাগে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোস্তাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে কলোনীর ২২টি কক্ষ পুড়ে যায়। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কলোনীর মালিক আবুল কালাম বলেন, কলোনীতে একটি মাছের গুদাম ও একটির মুদির দোকান ছিলো। অন্যান্য ঘরগুলোতে ভাড়াটিয়ারা রয়েছে। আগুনে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন