২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৭ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম সদরঘাটে আগুনে ৩৩ ঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ । ১২:২৮ দুপুর

নগরীর সদরঘাট থানার আগ্রাবাদ ডিটি রোড এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বস্তির ৩৩টি ঘর পুড়ে গেছে।

১১ ডিসেম্বর, শনিবার ভোর ৪টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ভোর ৪টা ২০ মিনিটে খবর আসে, আগ্রাবাদ ডিটি রোডের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির তিন সারিতে থাকা ৩৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলেও জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন