২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

বাগেরহাটে ইয়াবাসহ আটক ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ । ১১:০৭ সকাল

বাগেরহাটের শরণখোলায় ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে শরণখোলা উপজেলার মঠেরপাড় এলাকার ছগিরের বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এসময়, ইয়াবা বিক্রি করে পাওয়া নগদ ৬ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপের জন্য ব্যবহৃত ডিজিটাল মিটার, ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুঠোফোন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের ছেলে মো. তফছের হাওলাদার (৬০) মো. তফছের হাওলাদারের ছেলে মো. ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২), একই উপজেলার ভারানির পাড় গ্রামের মো. নাসির হাওলাদারের ছেলে মো. নাইম হাওলাদা (১৮), চালিতাবুনিয়া গ্রামের মো. আওয়াল শেখের ছেলে মো. রেজা শেখ, ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার মো. শাহীন আহমেদ্দের ছেলে মো. ইয়াসিন রাব্বী (১৬)।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন