২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিন, নতুন শনাক্ত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ । ১১:১৫ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩ জন। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ২১ শতাংশ।

১২ ডিসেম্বর, রোববার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তদের সবাই নগরীর বাসিন্দা।

এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪৬০ জনে। মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন