২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

শীতে বেড়াতে যাওয়ার আগে মাথায় রাখতে হবে যে ৫ বিষয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ । ১২:২৭ দুপুর

কারো কাছে শীত মানে লেপমুড়ি দিয়ে ঘুম, আবার কারো কাছে শীত মানে ছুটি। আর এ ছুটিতে সবাই চার একটু বাইরে থেকে ঘুরে আসতে। যারা শীতের ছুটিতে কোথাও বেরিয়ে আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য রইল শীতের ভ্রমণকে সহজ করার কিছু উপায়-

* বাংলা গ্রীষ্মপ্রধান অঞ্চল। কাজেই শীতের ভ্রমণ বাঙালিদের কাছে ছোটখাটো পরীক্ষার শামিল। তাই পরিকল্পনা করুন সময় নিয়ে। বিশেষত পাহাড় প্রেমিক যদি হন, তাহলে আবহাওয়ার কথা ভালো করে জেনে তবেই গন্তব্য বাছুন। শীতের পাহাড়ে বরফ পাওয়া যেমন সহজ, তেমনই সম্ভাবনা থাকে খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়ার।

* আবহাওয়া অনুসারে ব্যাগ গোছান। শীতের ভ্রমণে ব্যাগের ওজন যে বাড়বে, তা এক প্রকার নিশ্চিত। কিন্তু সেই ভয়ে প্রয়োজনীয় পোশাক না নিয়ে রের হলে সমস্যা হতে পারে। সঙ্গে নিন অতিরিক্ত মোজা। সব জায়গায় যে স্নানের সুব্যবস্থা পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, তাই সুগন্ধি নিতে ভুলবেন না।

* সঙ্গে নিন প্রয়োজনীয় কিছু ফার্স্ট এড সামগ্রী। সর্দিকাশির ন্যূনতম ওষুধপত্র নেওয়াও জরুরি। এ ছাড়া সঙ্গে রাখতে ভুলবেন পানি পরিশুদ্ধ করার প্রয়োজনীয় ওষুধ। শীতকালে যদি আমাশয় হয়, তা হলে নিরিবিলি স্থানও অশান্তির জায়গা বলে প্রতিভাত হতে পারে।

* ভ্রমণের আগে জানিয়ে যান পরিচিত মানুষজনকে। যাতে প্রয়োজনে খোঁজখবর নিতে অসুবিধা না হয়। শীতকালে অনেক জায়গাই রাতে নিঝুম হয়ে যায়, সেই সুযোগে বাড়ে চুরির ঘটনা। বাড়ি ফাঁকা রেখে যেতে হলে জানিয়ে যেতে পারেন স্থানীয় থানায়। ইদানীং প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের বেশ কিছু সহায়তা দেওয়া হচ্ছে।

* যেকোনও ধরনের সমস্যায় সবচেয়ে আগে কাজে আসে প্রত্যুৎপন্নমতিত্ব। কাজেই কাজে লাগান কাণ্ডজ্ঞান। তাছাড়া কোভিডের প্রকোপ এখনও কমেনি, তাই বেড়াতে গিয়ে সাবধানতায় ঢিলে দেওয়া চলবে না একেবারেই।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন