২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৯ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ । ১১:৫৫ সকাল

চট্টগ্রামে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুও হয়নি। করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ।

সোমবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে একজন পটিয়া ও একজন মিরসরাইয়ের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৪৪ জন। বাকি ২৮ হাজার ৩২২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন