২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ৯ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

ভূজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ । ১১:৪০ সকাল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ির ভূজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে ইয়াছিন(১৭) নামের এক আরোহী মারা গেছে। ১৩ ডিসেম্বর (সোমবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে। অপর দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

১২ ডিসেম্বর(রবিবার) রাত সাড়ে ৯টার দিকে ভূজপুর থানা কমপ্লেক্সের দক্ষিণ পার্শ্বে ফটিকছড়ি ও রামগড় সড়কের কাজিরহাট মূখী বাইপাস সড়কের এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ভূজপুর ইউপির ৪নং ওয়াডর্স্থ মাওলানা জালালের বাড়ীর মোহাম্মদ মাহফুজের পত্র। আহত দুইজন একই এলাকার আবুল বশরের পুত্র মোহাম্মদ রাজ্জাক(১৭), মোহাম্মদ মুনসুরের পুত্র মজিদ(১৮)।

এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন ফারুকী জানান, পি-কাপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে সোমবার সকালে একজনের মৃত্যু খবর শুনেছি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন