২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news৩০ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১০ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

হঠাৎ মাথা ঘুরছে? সঙ্গে সঙ্গে কী করবেন?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ । ২:০৪ দুপুর

রাস্তায় হাঁটছেন। কিংবা বাইরে কোথাও কোনও কাজ করছেন। তার মধ্যে হঠাৎ মাথা ঘুরে গেল? চোখের সামনে অন্ধকার দেখছেন। এমন অবস্থায় কী করবেন, বুঝতে পারেন না অনেকেই। কিন্তু হঠাৎ মাথা ঘুরলে বড়সড় সমস্যা হতে পারে। ফলে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। হঠাৎ মাথা ঘোরা খুব বড় কোনও সমস্যা না। কিন্তু মাথা ঘুরতে শুরু করলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই একটুও মাথা ঘুরলে সঙ্গে সঙ্গে কোনও একটি নিচু জায়গা দেখে বসে পড়া জরুরি।

সামনে একটু শুয়ে নেওয়ার মতো জায়গা থাকলে আরও ভাল। তবে টান টান হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে দ্রুত কমবে সমস্যা। ভার্টিগোর মতো সমস্যা থাকলে কিছুক্ষণ অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে থাকতে হবে।

মাথা ঘোরা কমাতে আরও একটি বিষয়ে জোর দেওয়া জরুরি। বার বার পানি খেতে পারেন। টানা কিছুক্ষণ পানি খাওয়া গেলে বেশ তাড়াতাড়ি কমতে পারে সমস্যা। তবে এই অসুবিধা যদি কিছুক্ষণে না কমে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন