২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news৩০ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১০ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম’র নির্বাচনে বিনাপ্রতিদন্ধীতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত সাংবাদিক দুলু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ । ২:৩৬ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর নির্বাচনে প্রচার ও প্রকাশনা পদে নির্বাচিত হয়েছেন সিপ্লাস টিভি ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য কামরুল ইসলাম দুলু।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ আবুল হাসান শাহাবুদ্দিন, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ভবতোষ নাথ ও নির্বাচন কমিশনার দিদারুল ইসলাম মাহমুদ স্বাক্ষরিত পত্রে সাংবাদিক কামরুল ইসলাম দুলুসহ
সীতাকুন্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বমোট ৩১ টি পদের মধ্যে ২৭ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

চারটি পদের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে অধ্যাপক মোহাম্মদ তাওয়ারিক আলম সুমন ও মোহাম্মদ জিয়াউল ইসলাম শিবলু, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মাহবুবুল আলম ও খোরশেদ আলম এবং কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব শফকত পাশা চৌধুরী, স্থপতি শহিদুল ইসলাম, লায়ন মোঃ বেলাল হোসেন, লায়ন এস এম আশরাফুল আলম আরজু ও মোহাম্মদ জামশেদ রহমান।

বাকি চারটি পদের জন্য আগামী ৮ জানুয়ারী চট্টগ্রাম প্রেসক্লাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন