চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের দেহে করেনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যায়নি। এ নিয়ে চট্টগ্রাম জেলায় এক লাখ দুই হাজার ৪৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় এই পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জন।
১৫ ডিসেম্বর, বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬২৭ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূণ্য দশমিক তিন শতাংশ। শনাক্তদের সবাই নগরীর বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ । ১২:১৮ দুপুর