২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করে গ্রেফতার দুলাভাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ । ৩:০১ বিকাল

বগুড়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই বোরহান আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বোরহান আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বগুড়া শহরের থানা রোডের ফটোস্ট্যাট দোকানের কর্মচারী।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, শনিবার সকাল ৯টার দিকে বোরহান তার শ্বশুর বাড়িতে যান। তার শ্যালকের প্রতিবন্ধী স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বোরহান আলীকে গ্রেফতার করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন