২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news৫ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ । ১২:০৬ দুপুর

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৩৫ শতাংশ।

রবিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে করা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৪৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৬৯ জন। বাকি ২৮ হাজার ৩২৯ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন