২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

কাউন্সিলরের গায়ে হাত তুললেন হাজী সেলিম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ । ৫:১০ সন্ধ্যা

পুরান ঢাকার লালবাগে খেলার মাঠ উদ্বোধনের নামফলকে নিজের নাম না থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে মারধর করেছেন সংসদ সদস্য হাজি সেলিম।

সেই নামফলক

শনিবার শহীদ হাজি আব্দুল আলিম খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এই অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের উপস্থিত ছিলেন।

হাজী সেলিম

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, শহীদ হাজি আব্দুল আলিম খেলার মাঠ উদ্বোধনের ফলকে স্থানীয় সংসদ হিসেবে হাজি সেলিম তার নাম দাবি করেন। কিন্তু নাম না থাকায় হাজি সেলিমের সমর্থক ও কাউন্সিলর মানিকের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাজি সেলিম মানিকের গায়ে হাত তোলেন।

সেলিমের হাতে মার খেয়ে কাউন্সিলর মানিককে অনুষ্ঠানস্থলে কাঁদতে দেখা যায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন