২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ । ১১:৩৩ সকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ মঙ্গলবার। তবে, বিভিন্ন বিভাগে এখনও আসন ফাঁকা থাকায় এ বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান গতকাল সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. আজিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আর, ভর্তি কার্যক্রম আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

ড. আজিজুর রহমান আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এখনও অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। ফলে ভর্তির জন্য দ্বিতীয় বারের মতো সময় বাড়ানো হয়েছে।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন