২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ । ১১:৪৭ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার (২০ ডিসেম্বর) জেলায় ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও করোনায় কারো মৃত্যু হয়নি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে হাটহাজারীর ১ জন ও সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা ২ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৫২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৮৪ জন। বাকি ২৮ হাজার ৩৩৮ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন