২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news৮ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ । ২:০২ দুপুর

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৫৭ শতাংশ।

২২ ডিসেম্বর, বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ২২২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে মিরসরাই ১ জন ও সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা ২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৫২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৮৮ জন। বাকি ২৮ হাজার ৩৪১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

এন-কে

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন