২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news৯ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সরকার গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করছে: ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ । ৩:৫২ বিকাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করে ফেলেছে। দমন-পীড়ন করে জনগণের ন্যায়সংগত দাবি এবং বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবি দমন করা যাবে না।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা বলেন দলটির মহাসচিব।

তিনি আরও বলেন, সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিসরকে একেবারেই সংকুচিত করে ফেলেছে। কর্মসূচিগুলো একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি। এখন পর্যন্ত কোনো কর্মসূচিতে শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির দিক থেকে হয়নি। অথচ তারা পরিকল্পিতভাবে বাধা দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলেছে। দমন-পীড়ন, গুম ও জনগণের ন্যায়সংগত দাবিকে হত্যা করা হয়েছে, জনগণের অধিকার আদায়ের যে দাবি- একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্রের সেটার জন্য আমরা আন্দোলন করছি।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য আমরা যে আন্দোলন করেছি; সেই আন্দোলনকে আপনারা কখনো দমন করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, মোকতাদির চৌধুরী, শাম্মী আকতার, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন