২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ । ১১:৩৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মাইক্রো বাসের ধাক্কায় মোজাফফর হোসেন তালুকদার (৫৪) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ছোট কুমিরার গুল আহম্মদ জুট মিলস এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর বগুড়া জেলার কাহালু থানার সমন তাহেরপুর পাড়া গ্রামের মৃত হাফিজ তালুকদারের পুত্র। সে হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত ছিলেন।

জানাযায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশটি উদ্ধার করেছে।

এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, নিহতের পরিবার মামলা করবে না মর্মে জানালে আলোচনার ভিত্তিতে পোষ্টমোটেম ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসের ড্রাইভার পালিয়ে গেছে, গাড়িটি আটক করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন