২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১০ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সিআইপি হয়ে ফটিকছড়িতে সংবর্ধিত হলেন দুই প্রবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ । ৬:৫০ সন্ধ্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় ফটিকছড়ি পৌর এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আয়ুব আলী ও মোহাম্মদ তৌহিদুল আলমকে সংবর্ধনা দিয়েছে ফটিকছড়ি পৌরসভা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি পৌরসভার মেয়র মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.কে আজাদ বাবুলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিনুল হাসান। প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। জাতীয় পাটির সাবেক সভাপতি আফসার উদ্দিন, কাউন্সিলর মোঃ আবুল কাসেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌরসভা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র গোলাপ মওলা গোলাপ, জাতীয় পার্টির উপজেলা আহবায়ক আবুল হাসেম, সদস্য সচিব শফিউল আলম, জামাল আহমদে কন্টাক্টর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহেদুল আলম, বর্তমান সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপু, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সোলায়মান কোম্পানি, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মির আহমেদ সহ পৌরসভার কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। বক্তব্যে সংবর্ধিত অতিথিরা পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ায় পৌরসভার মেয়র ও পৌরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন