২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১০ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

কামাল পাড়া যুব সংঘের কার্যকরী সংসদ নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ । ১১:১৩ রাত

হাটহাজারী প্রতিনিধিঃ উত্তর চট্টলার ঐত্যিবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান কামাল পাড়া যুব সংঘের কার্যকরী সংসদ (২০২২-২০২৩) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমূখর ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মো. নাছির উদ্দীন সভাপতি, মো. জুয়েল সাধারণ সম্পাদক, মো. গিয়াস উদ্দিন সহ সাধারণ সম্পাদক এবং মো. হোসাইন সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন যথাক্রমে সহ সভাপতি মো. আলাউদ্দিন, উপ- সহ সভাপতি মো. বেলাল, অর্থ সম্পাদক মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব, প্রকল্প সম্পাদক সুমন নাথ, শিক্ষা, সাহিত্য,সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক সাকিব হোসেন, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক মো. বেলাল হোসেন সোহেল, প্রচার সম্পাদক মো. জাহেদুল ইসলাম, মিলনায়তন সম্পাদক মো. দলিলুর রহমান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন