২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২১ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ । ১১:২৭ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬৮ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

২৫ ডিসেম্বর, শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এদিন চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এসময়ে অ্যান্টিজেন টেস্ট করা হয়নি। নতুন আক্রান্ত ৮ জনই মহানগর এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৬৩ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২১৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৪৮ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন