২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২১ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

দেশে চাঁদাবাজদের জায়গা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ । ৬:৪৫ সন্ধ্যা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের কোথাও সন্ত্রাস ও চাঁদাবাজদের জায়গা নেই। আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ শক্তিশালী ও তৎপর।

আজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আফতাব নগরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ১২ বছর আগে পুলিশের যে অবস্থা ছিল এখন আর সেই অবস্থায় তারা নেই। বর্তমানে পুলিশি ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এখনকার পুলিশ সদস্যরা অনেক দক্ষ ও শক্তিশালী। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা সক্ষম।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছরে দেশকে শূন্য থেকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিতে কাজ করছি। সরকার নানান উদ্যোগের ফলে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখতে হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন