২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১২ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

কমলালেবু নষ্ট হচ্ছে? বানিয়ে ফেলুন অরেঞ্জ চকোলেট কেক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ । ১২:৪১ দুপুর

শুধু কমলালেবুর কোয়া মুখে পুরতে বিরক্ত লাগলে তা দিয়ে বানিয়ে ফেলুন অরেঞ্জ চকোলেট কেক। শীতকালে প্রতিটি বাড়িতেই কমলালেবু নিত্যদিনের ফল। তাই খাওয়াও হয় ব্যাপক। তবে শুধু মুখে কমলালেবু আর কতই খাওয়া যায়। তাই বাড়তি কমলালেবু দিয়ে বানিয়ে ফেলুন কেক।

উপকরণ

১) ডিম ৩ টা

২) চিনি ১৫০ গ্রাম

৩) কমলালেবুর খোসা এবং কোয়া

৪) কাঠবাদাম গুঁড়া ৭৫ গ্রাম

৫) ময়দা ১৫০ গ্রাম

৬) কোকো পাউডার ২৫ গ্রাম

৭) বেকিং পাউডার ৮ গ্রাম

৮) হুইপিং ক্রিম ১২০ গ্রাম

৯) মাখন ৭৫ গ্রাম

প্রণালী

ডিম, চিনি আর কমলালেবুর খোসা এবং অর্ধেক কমলার রস এক সঙ্গে মিশিয়ে নিন।

এর মধ্যে মেশান মধু ও কাঠবাদামেরগুঁড়া।

এরপর অন্য একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার মিশিয়ে নিন ভাল করে। এই মিশ্রণটি মিশিয়ে দিন আগে করা ডিমের মিশ্রণটির সঙ্গে।

এবার একটি পাত্রে ভাল করে ক্রিম ফেটিয়ে নিয়ে মিশিয়ে দিন মিশ্রণে।

মাখন আর ডার্ক চকোলেট গলিয়ে নিয়ে মিশিয়ে দিন।

আগে থেকে তৈরি করে রাখা কেক মোল্ডে ভাল করে মাখন লাগিয়ে নিন। হাল্কা করে ময়দা ছড়িয়ে মিশ্রণটা ঢেলে দিন।

এবারে বেক করে নিলেই তৈরি চকোলেট অরেঞ্জ কেক।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন