২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৪ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

মাইক্রোবাসের উপর এনার বাস, আহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ । ১:২৪ দুপুর

রাজধানীর মহাখালী থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বেপরোয়া বাস রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা বিপরীতমুখী একটি মাক্রোবাসের ওপর উঠে পড়ে।

২৮ ডিসেম্বর, মঙ্গলবার সকালে খিলক্ষেত এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন।

পুলিশ জানায়, সকাল নয়টার দিকে বিমানবন্দর সড়কে বেপোয়ারা এনা পরিবহন একটি মাইক্রোবাসকে চাপা দেয়। গাড়ি দুটিকে রেকার দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

খিলক্ষেত থানার এসআই রাসেল পারভেজ বলেন, “মহাখালী থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বেপরোয়া বাস রোড ডিভাইডার ভেঙে অপর পাশে চলে আসে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন