২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৪ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে কাস্তে প্রতিকের পোস্টার-ব্যানারে আগুন দেয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ । ৯:৪১ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আমুচিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থীর কাস্তে প্রতিকের পোস্টার-ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনুপম বড়ুয়া পারু।

এ ব্যাপারে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সিপিবি মনোনীত প্রার্থী অনুপম বড়ুয়ার পারু অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আমুচিয়া ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় টাঙানো কাস্তে প্রতিকের পোস্টার ও ব্যানারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ সময় কাস্তে প্রতিকের কর্মীদের মারধর করে গলা চেপে ধরে হুমকি প্রদান করে। এর আগে ইউনিয়নে বিভিন্ন স্থানের কাস্তে প্রতিকের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মনে ভয় জেগেছে জানিয়ে অনুপম বড়ুয়া পারু বলেন, পোস্টার ব্যানার ছিঁড়ে বা আগুন দিয়ে কারো বিজয় রুখে দেওয়া যায় না। ভোট পোস্টার ব্যানারে নয়, মানুষের অন্তরে থাকে। এলাকাবাসী দু:শাসনের অবসান চান, তারা ভোটের ব্যালেটের মাধ্যমে জবাব দেবেন।

তবে এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী কাজল দে এর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন