২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৭ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২০ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

রাজনীতির ময়দানে সরব মিমি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ । ১১:৫০ সকাল

রাজনীতির ময়দানে সরব মিমি চক্রবর্তী। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সড়কপথে গেলেই টের পাওয়া যায় রাস্তার বেহাল দশা। কদিন আগেই বেহাল রাস্তার অবস্থা নিয়ে সমালোচনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

কিন্তু রাজ্যপালের সেই মন্তব্যের দিকে কর্ণপাত করা তো দূরের কথা, সেভাবে কোনওরকম মন্তব্যই করতে শোনা যায়নি তৃণমূলের কাউকেই। তবে এবার রাস্তার সেই বেহাল দশা নিয়েই সরব হলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে একটি চিঠিও দিয়েছেন সাংসদ।

ভারতীয় গণমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরেই বেহাল দশা বারুইপুর-কামালগাজি বাইপাসের। বিগত প্রায় এক বছর ধরেই পিচ উধাও সেই রাস্তার। কঙ্কালসার রাস্তায় খালি ইট বিছানো। বৃষ্টির জলে ধুয়ে গিয়ে অবস্থা আরও সঙ্গীন। একাধিক জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ। বর্ষার দিনে সেই ভোগান্তি আরও দ্বিগুণ হয়। আর গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়ে যাওয়াই এখন বিভীষিকাময় ঠেকছে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর কাছে। স্থানীয় লোকজনের কথায়, এতটাই দুর্দশা সেই রাস্তার যে প্রায় নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা।

একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও লাভ হয়নি কিছুই। নিজস্ব সংসদীয় এলাকা হওয়ায় সেই অঞ্চলের মানুষদের ভোগান্তি এখন সাংসদ মিমিরও মাথাব্যথার কারণ। রাস্তাঘাট নিয়ে প্রচুর অভিযোগ আসছে তাঁর কাছে। আর তাই রাস্তার দ্রুত মেরামতির আরজি জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন তৃণমূলের তারকা সাংসদ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন