২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৫ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘বার্মিজ পাইথন’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ । ১০:৫৭ সকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ১২ ফুট লম্বা ১৮ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে সাপটি চবির সোশ্যাল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটে ঢুকে পড়ে। সেখান থেকে উদ্ধার করে সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চবির নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাক বলেন, দুপুর ২টার দিকে খবর পেয়ে আমরা সোশ্যাল সায়েন্স ইন্সটিটিউটে যাই। তখন সাপটি রিসার্চ ইনস্টিটিউটের একটি গ্রিলে পেচিয়ে ছিল। ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিক ইসলামের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার মাস্টার্সের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিক ইসলাম বলেন, ‘সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আমরা সাপটিকে বায়োলজি ফ্যাকাল্টির পাশে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন