২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৫ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ । ১১:১৮ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ জন। তবে এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৯৬ শতাংশ।

২৯ ডিসেম্বর, বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। শনাক্তদের মধ্যে ১১ জন নগরের এবং চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে দুজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে তিনজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৯৯ জনে। জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩৩২ জন।

এন-কে

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন