২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৫ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে বসতঘর ফাঁকা পেয়ে চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ । ৫:২৪ সন্ধ্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বসতঘরের দরজা কেটে নগদ টাকা, স্বর্ণলংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল।

গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২নং ওয়ার্ডের মরহুম শামসুল আলমের বাড়ির রেজাউল ও রবিউলের ঘরে এ ঘটনা ঘটেছে।

চোরেরদল আলমিরা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. মামুন উদ্দিন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে আসলে ঘরের দরজা খোলা ও মালামাল তছনছ দেখতে পান। বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানার উপপরিদর্শক (এসআই) সুমন কান্তি দে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন