২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৬ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধির পথে, নতুন শনাক্ত ১৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ । ১১:৩৮ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ জন। তবে এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি । পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ।

আজ ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। আবার শনাক্তদের মধ্যে ১৩ জন নগরের ও তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে তিনজন, চট্টগ্রামের মেডিকেল কলেজ ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে তিনজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন ও ল্যাব এইড হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৬১৫ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৩২ জনে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন