৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পথসভা করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ৯নং প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল হক আকন্দ।৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দিনভর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও বিকালে লোহাগাছিয়া বাজারে পথসভা করেন আওয়ামীলীগ প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি।
এসময় তিনি বাজার, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতি দিয়ে পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন। এসময় শত শত নেতাকর্মীর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তিনি বলেন, আমার ভুলত্রুটি ক্ষমা করে আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং নৌকা মার্কায় ভোট দিবেন।সভায় মোঃ নুরুল হক আকন্দের সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ । ৮:৪১ রাত