২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩১ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ । ১১:৪০ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

আজ ৩১ ডিসেম্বর, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১৩ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। অপর পাঁচ জনের মধ্যে আনোয়ারায় দুই জন, রাঙ্গুনিয়ায় ১ জন, হাটহাজারীতে ১ জন ও মিরসরাই উপজেলার ১ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, চট্টগ্রামের মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৬৩ জন। বাকি ২৮ হাজার ৩৭০ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন