২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩১ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে বিধি না মানায় ৭ প্রার্থীকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ । ৫:৫৬ সন্ধ্যা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণ বিধি না মানায় ৭জন সাধারণ ইউপি সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (৩১ ডিসেম্বর) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ এবং পোপাদিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।

এ সময় ৬ সাধারণ ইউপি প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শোভাযাত্রা করায় ও অপর এক প্রার্থীকে মাইক ব্যবহার করায় ২৪ হাজার টাকা জরিমানা করেছেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন