স্বাধীনতান সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে বিশেষ ছাড়ে রাউজান পৌরসভার ভ্রাম্যমাণ ট্যাক্স কার্যক্রমের শুভ উদ্বোধন আজ সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারি শনিবার রাউজান এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে পৌরসভার ৭নং ওয়ার্ডের ট্যাক্স গ্রহণের মাধ্যমে ভ্রাম্যমাণ এই কর্মসূচী শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর জানে আলম জনি, মোঃ আজাদ হোসেন, এ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, জাহাঙ্গীর মুন্সী, জয়নাল আবেদীন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আবদুল্লাহ্ আল হান্নান, মোঃ ইকবাল, এরফান সৌরভ, আরফানুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ শান্ত,সাব্বির আনোয়ার হিমেল, শরিফুল হক মুন্না, মোঃ আরফাত প্রমুখ।
উল্লেখ্য হোল্ডিং ট্যাক্স প্রদান করে জনসাধারণ ১টি করে কূপন পাবেন। যেখানে মোটর সাইকেল, টেলিভিশন, মোবাইল সহ ২০ টি আকর্ষণীয় পুরষ্কার রয়েছে। আগামী ৭ই জানুয়ারি রাউজান কলেজ মাঠে এই কূপন কার্যক্রমের ড্র অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ জানুয়ারি, ২০২২ । ৫:৩৩ সন্ধ্যা