২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৯ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত ১৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ জানুয়ারি, ২০২২ । ১১:৫৩ সকাল

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে করোনা ধরা পড়েছে ১৬ জনের দেহে।

২ জানুয়ারি,রবিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১৬ জনের করোনা ধরা পড়ে। এর মধ্যে শেভরন হাসপাতাল ল্যাবে সাতজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুইজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে একজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন এবং ল্যাব এইড হাসপাতাল ল্যাবে করা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার এক দশমিক ৫৮ শতাংশ। শনাক্তদের মধ্যে ১৪ জন নগরের, একজন পটিয়া এবং একজন লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন