সীতাকুণ্ডে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার মুরাদপুর ইউনিয়নের বায়তুন নূর দাখিল মাদ্রাসায় সরদার মুমিনুল হক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ক্যাম্পে ২৯ জন শিশুর খতনা কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসাবে খতনা ক্যাম্পের উদ্বোধন করেন ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার।
বিশেষ অতিথি ছিলেন মুরাদপুর ফাউন্ডেশনের সভাপতি জাফর আহম্মদ। মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউসের পিএমসি কমিটির সদস্য মুহাম্মদ আবু জাফর এবং আক্তারুন্নবী শাহীনের কো-অর্ডিনেশনে এই মানবিক কার্যক্রমে সরদার মুমিনুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সরদার রেজাউল করিম খোকন, নিজামুল করিম সেলিম, আইনুল করিম মিন্টু, ডা. নূরুল করিম রাশেদ। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সভাপতি মো: ফারুক, মউস এর ভলেন্টিয়ার আশেক এলাহীসহ অনেকে। খতনা কার্যক্রমে অংশ নেয়া ২৯ জন শিশুর জন্য মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস এর পক্ষ থেকে পাঞ্জাবি, লুঙ্গী ও টুপি উপহার দেওয়া হয়। এছাড়া খতনা পরবর্তী ২৯ জন শিশুর চিকিৎসা সেবার দায়িত্ব নেয়ার কথাও জানায় সরদার মুমিনুল হক ফাউন্ডেশন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ জানুয়ারি, ২০২২ । ৮:০২ রাত