২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২০ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ । ১০:১৯ সকাল

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে করোনা ধরা পড়েছে ২৩ জনের দেহে।

৩ জানুয়ারি, সোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২৩ জনের করোনা ধরা পড়ে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২ জন, এন্টিজেন টেস্টে ২ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩ জন, ইপিক হেলথ কেয়ারে ১ জন, মেট্রোপলিটন হাসপাতলের ল্যাবে করা পরীক্ষায় ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ৫৬ শতাংশ। শনাক্তদের মধ্যে ১৫ জন নগরীর, ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন