২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৪ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

ফটিকছড়িতে মোটরসাইকের-ভ্যানগাড়ির সংঘর্ষে যুবক নিহত, আহত-২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ । ১২:০৪ রাত

ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়িতে মোটরসাইকেল ও টিনবাহী ভ্যানগাড়ির সংঘর্ষে মোটরসাইকেল চালক সাজ্জাদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো দুজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউপি’র ৫নং ওয়ার্ডস্থ বারৈয়ারডালা সড়কে হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাজ্জাদ হোসেন ওই এলাকার দজ্জি বাড়ির মোহাম্মদ ইব্রাহিম এর সন্তান। একই ঘটনায় গুরুত্বর আহত মোহাম্মদ হোসেন ও রুবেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গৌতম সেবাক বড়ুয়া বলেন, ‘মোটরসাইকেলে ৩জন যুবক ছিল। তারমধ্যে মোটরসাইকেল চালক সাজ্জাদ মারা গেছে এবং অন্য ২জন চমেকে চিকিৎসধীন আছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন