২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৪ জানুয়ারি ২০২২ www.24ghonta.news২১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

শ্বশুর বাড়িতেই জামাইকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ । ১২:১৭ দুপুর

বান্দরবানের লামায় শ্বশুর বাড়িতে জামাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১টায় রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় আথুইমং মার্মার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মংক্যচিং মার্মা (৩৫) রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালখালী এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত মংক্যচিং মার্মার শ্যালক অংসিং মার্মা বলেন, সোমবার সন্ধ্যা ৭টায় বেড়াতে আসে আমার বড় বোনের স্বামী মংক্যচিং মার্মা। রাত সাড়ে ১২টায় ৬ জন অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসী আমাদের বাড়ি ঘিরে ফেলে। তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন জামাইকে গুলি করে। সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে ও কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র ও রশি ছিল। ঘটনার পর থেকে আমার বোন ম্রাবোচিং মার্মা পাগলের মতো হয়ে গেছে।

অংহ্লা পাড়ার বাসিন্দা ও লামা উপজেলা জেএসএস’র সভাপতি অংগ্য মার্মা বলেন, রাত ২টায় আমি ঘটনাটি জানতে পারি। খামার বাড়িটি আমাদের পাড়া থেকে ৫০০ গজ পূর্বে। ধারণা করা হচ্ছে- আঞ্চলিক রাজনীতির দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য সীতারঞ্জন বড়ুয়া বলেন, ঘটনাটি জানতে পেরে ইউপি চেয়ারম্যান ও লামা থানাকে অবহিত করি। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে আমরা জানি না।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন