২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৭ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২০ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ । ১১:৪১ সকাল

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীর ঘাগড়া কলাবাগান এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। নিহত কলেজছাত্রীর নাম এশিচিং মারমা (২০)।

তিনি রাঙ্গামাটি সরকারি কলেজের বিএসএস (অনার্স) এর শিক্ষার্থী। রোববার সকাল দশটার সময় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার আরো চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- দুলাল(৫৫), আকতার বেগম (৪০) তানভীর (২), শিলমনি (২৫)। তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে রানীরহাট থেকে একটি সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১২-৮০২৭) ৫ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি শহরে যাচ্ছিল। পথিমধ্যে ঘাগড়ার কলাবাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৮১৮৪) সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিক্সার যাত্রী কলেজছাত্রী এশিচিং মারমা ঘটনাস্থলেই নিহত হন।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন